ঢাকাঃ শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

তীব্র তাপদাহের কবলে ইউরোপ

by স্টাফ রিপোর্টার
আগস্ট ৫, ২০১৮
in বিশ্ব
Share on FacebookShare on Twitter

চলতি গ্রীষ্মে তীব্র তাপদাহের কবলে পড়েছে ইউরোপ। আশঙ্কা করা হচ্ছে, এবারের তাপদাহ অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, এরইমধ্যে তাপদাহের কারণে ফ্রান্সে তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চারটি পারমাণবিক চুল্লির উৎপাদন স্থগিত রাখা হয়েছে। শনিবার ফ্রান্সের প্রধান বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানি ইডিএফ-এর একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইডিএফ-এর মুখপাত্র জানান, উৎপাদন স্থগিত হওয়া পারমাণবিক চুল্লিগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে রোন ও রাইন নদীর পানি ব্যবহার করা হয়। কিন্তু নদী দুটিতে উচ্চ তাপমাত্রা বিরাজের বিষয়টি নিবন্ধিত হওয়ার পর চুল্লিগুলোতে উৎপাদন কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বন্ধ হওয়া চার চুল্লির একটি জার্মান সীমান্তে অবস্থিত বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোন উপত্যকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত উঠতে পারে।

১৯৭৭ সালের জুলাইয়ে ইউরোপে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। রবিবার স্পেন ও পর্তুগালের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে বলে প্রতীয়মান হচ্ছে।

Next Post

মোবাইল ইন্টারনেটে ধীরগতি

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..