ঢাকাঃ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

মারধরের মামলায় হিন্দু ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত কারাগারে

by স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৩, ২০২৫
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সমীর কুমার সাহা মারধরের ঘটনায় মামলার প্রধান আসামি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্তকে আদালত জেলহাজতে পাঠিয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আবেদন নাকচ করে দেয় এবং তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিস্তারিত জানানো হয়েছে, ১৬ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নগরীর শিববাড়ী মোড়ের শ্রীশ্রী কালী মন্দিরের প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করেছিল খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট। এ অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্তসহ প্রায় ২০-৩০ জন ব্যক্তি অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়, যাতে সমীর কুমার সাহার মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার সময়, সমীর কুমার সাহা রক্ষা করতে গেলে তার পাশে থাকা মন্দিরের সাংগঠনিক সম্পাদক সুজয় সাহাও মারধরের শিকার হন।

ঘটনার দিনই আহত সমীর কুমার সাহা সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন (মামলা নং ২২, ১৬-০৮-২৫)। মামলায় সত্যানন্দ দত্তসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে পুলিশ সত্যানন্দ দত্তকে গ্রেফতার করতে ব্যর্থ হলেও, বৃহস্পতিবার তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। তবে আদালত তার আবেদন নাকচ করে তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

Next Post

পিআর সিস্টেমে নির্বাচনের জন্য আন্দোলনে ডাক, না মানালে আন্দোলন অব্যাহত থাকবে

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..