ঢাকাঃ শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

সুষ্ঠু নির্বাচনের জন্য দেশকে এবং বিশাল জয়ের জন্য তারেক রহমানকে পাকিস্তানের অভিনন্দন

by স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
in আন্তর্জাতিক, বিশ্ব
Share on FacebookShare on Twitter

পাকিস্তান বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের প্রতি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য শুভেচ্ছা জানিয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথকভাবে এক্সে বার্তা প্রকাশ করে এই শুভেচ্ছা জানিয়েছেন।

আসিফ আলী জারদারি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশের ৩০০ আসনের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দেশটির সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা জানাচ্ছেন। জারদারি আশা প্রকাশ করেছেন এই নির্বাচন প্রক্রিয়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করবে এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নে বাস্তব অবদান রাখবে। এছাড়া তিনি বাংলাদেশের জনগণ ও তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সদিচ্ছা ও সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর এক্স হ্যান্ডলে বিএনপিকে বিশাল জয় এনে দেওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং একটি সফল নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছন। তিনি বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ঐতিহাসিক, ভ্রাতৃপ্রতিম ও বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করা এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া তাঁর আগ্রহের বিষয়।

উভয় নেতার এসব বার্তায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সংযুক্তি বজায় রাখার এবং ভূমিকা সহযোগিতার ইচ্ছা প্রতিফলিত হয়েছে।

Next Post

ত্রয়োদশ নির্বাচনে সুরক্ষার কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশনে যাত্রী চলাচল বন্ধ; বন্দর ব্যবসা ৩ দিন স্থগিত

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..