ঢাকাঃ বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজারে মহানগর বিএনপি’র সভাপতি পরিদর্শন

by স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

খুলনা নগরীর বায়তুন নূর শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। মঙ্গলবার সকালে তিনি ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন ও দ্রুতই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।

প্রসঙ্গত, ঘটনার দিকে লক্ষ্য করে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোবাইলের দোকানসহ প্রায় ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের প্রয়োজন রয়েছে।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন কেসিসির রাজস্ব কর্মকর্তা এস কেই তাছাদুজ্জামান, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক বদরুল আনাম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শফিকুল আলম মনা এ ঘটনায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সতর্কতা অবলম্বনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

Next Post

যুক্তরাষ্ট্রের এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের দিকে রওনা

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..