ঢাকাঃ শনিবার, মার্চ ২১, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

শফিক রেহমানকে লাল গোলাপ উপহার দিলেন তারেক রহমান

by স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

একুশে পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপ্রতি তারেক রহমানের হাতে একটি লাল গোলাপ তুলে দেন বিশেষ অতিথি ও সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। এ বিশিষ্ট সাংবাদিকটি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে উপস্থিত হন, যেখানে তিনি সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য সন্মাননা পদক গ্রহণ করেছিলেন। পকেট থেকে একটি লাল গোলাপ বের করে তিনি তা প্রধানমন্ত্রীর হাতে উপহার দেন। অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ও আন্তরিকভাবে তা গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় শফিক রেহমানকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সমাজের জন্য কাজ করে যেতে উৎসাহ দেন তিনি। দেশের বিভিন্ন ক্ষেত্রে চমৎকার অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হয়। এদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন ফরিদা আক্তার ববিতা (চলচ্চিত্র), অধ্যাপক আবদুস সাত্তার (চারুকলা), মেরিনা তাবাশ্যুম (স্থাপত্য), আইয়ুব বাচ্চু (সংগীত, মরনোত্তর), ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলায়), শফিক রেহমান (সাংবাদিকতা), অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা), তেজস হালদার (ভাস্কর্য), অর্থী আহমেদ (নৃত্য) এবং ব্যান্ড ওয়ারফেজ দল একুশে পদক পেয়েছেন সংগীত ক্ষেত্রে। উল্লেখ্য, ১৯৯৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে শফিক রেহমানের উপস্থাপনায় শুরু হয় জনপ্রিয় ও বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘লাল গোলাপ’, যা তখন ব্যাপক প্রশংসা ও জনপ্রিয়তা লাভ করে।

Next Post

নির্দোষ মানুষ কখনো হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..