ঢাকাঃ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ করলো বাংলাদেশ ব্যাংক

by স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
in অর্থনীতি, অর্থনীতি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় অবশেষে তার মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এই প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হলো, যা ১৩ আগস্ট, ২০২৪ তারিখে কার্যকর হবে।

অন্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোস্তাকুর রহমান কে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সোমবার (২৫ ফেব্রুয়ারি) থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা ব্যাংক থেকেই গ্রহণ করবেন। এই নিয়োগের অন্যান্য শর্তাদি চুক্তিপত্রে উল্লেখ থাকবে।

অতিসত্বর কার্যকর এ আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে। জানা গেছে, মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং হিরা সোয়েটারের মালিক।

অন্যদিকে, বুধবার দুপুরে গভর্নর সরিয়ে নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলে, ড. আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করেন। ব্যাংক থেকে বের হওয়ার সময় তিনি বলেন, আমি পদত্যাগ করিনি, তবে খবর শুনেছি। এর বাইরে অন্য কিছু বলেননি।

সূত্রগুলো জানায়, তিনি সকালে সাধারণ কর্মসূচির জন্য অফিসে উপস্থিত ছিলেন, হঠাৎ করে তার অপসারণের খবর বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একই সঙ্গে নতুন গভর্নর নিয়োগের বিষয়েও গুঞ্জন রটে। এরপর তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কোন কর্মকর্তার সঙ্গে কথা না বলে অফিস ত্যাগ করেন। এর ফলে ব্যাংকের অভ্যন্তরে চাপের সৃষ্টি হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের তখনকার গভর্নর আব্দুর রউফ তালুকদার ৯ আগস্ট বিকেলে চাকরি থেকে অবসরে যান। এরপর ১৩ আগস্ট ড. আহসান এইচ মনসুরকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়, যার মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে সরিয়ে দেওয়া হলো।

Next Post

দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..