ঢাকাঃ শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

ঈদে বাড়তি ভাড়া নেওয়া হলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

by স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীসাধারণের স্বস্তিপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ও পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। তিনি বলেন, পরিবহন সংশ্লিষ্ট সবাইকে স্পষ্টভাবে নির্দেশ দেয়া হয়েছে যে, ঈদে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। যারা জনপরিবহন সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে অসাধু উপায়ে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।  রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ট্রমিনাল, খানপুর আইসিটি ও বাঙ্কার ট্রমিনালসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সব দায়িত্বশীল বিভাগ ও সংগঠনের সমন্বিত প্রচেষ্টায় এই ঈদে যাত্রা হবে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক। তিনি জানান, যেখানে সাধারণত যানজট হয় কিংবা সড়কের শৃঙ্খলা বিঘ্নিত হয়, সেসব পয়েন্টে বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সময়ে অত্যন্ত সক্রিয় থাকবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারেন।  শীতলক্ষ্যা নদের দূষণের সমস্যা তুলে ধরে মন্ত্রী বলেন, এই বিষয়ে আমরা পরিবেশ মন্ত্রণালয়কে অবহিত করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণের নির্দেশনা দেব। পাশাপাশি, দূষণের উৎস বা কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।  এই সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Next Post

ইরানে আকস্মিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুক্ত হামলা

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..