ঢাকাঃ বুধবার, মার্চ ১১, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

কুষ্টিয়ায় প্রকাশ্যে কুপিয়ে যুবক নিহত

by স্টাফ রিপোর্টার
মার্চ ৮, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

কুষ্টিয়ার চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় রোববার দুপুরে প্রকাশ্যে কুপিয়ে সানি শেখ সাগর (২৬) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বেলা সাড়ে ১২টার দিকে।

স্থানীয়রা জানায়, কয়েকজন দুর্বৃত্ত চাপাতি ও রামদা নিয়ে সাগরের ওপর আকস্মিকভাবে হামলা চালায়। তারা সাগরের ডান পা, ডান হাত, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সানি শেখ সাগর চৌড়হাস কোল্ডস্টোর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। নিহতের মরদেহ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার জানান, হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। স্থানীয়রা একদম চাঞ্চল্যের মধ্যে আছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

Next Post

দু’দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ১৩টি আকাশযান ভূপাতিত—ইরানের দাবি

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..