ঢাকাঃ মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাশের দরকার নেই

by স্টাফ রিপোর্টার
মার্চ ১০, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

সরকার দেশীয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদের জন্য নির্ধারিত ন্যূনতম স্নাতক পাশের শর্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের অংশ হিসেবে প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে এই পদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা শিথিল করা হচ্ছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪’ সম্পর্কিত এক আলোচনা সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে, সভাপতি হওয়ার জন্য এখন থেকে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে না।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। সভার সভাপতিত্ব করেন বিভাগের সচিব আবদুল খালেক।

বিশেষ সূত্রে জানা গেছে, আগে ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডির সভাপতি হিসেবে ন্যূনতম স্নাতক পাসের জরুরি শর্ত ছিল, যা এখন আর থাকছে না। ফলে, ২০২৪ সালের আগে চালু থাকা পুরোনো নিয়মই পুনর্বহাল হবে। এর মানে, এই পদে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকছে না।

Next Post

কবর থেকে উত্তোলন করা ৪৭টি মানব কঙ্কাল ও হাড় উদ্ধার, গ্রেপ্তার ৪ সন্দেহভাজন

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..