চিঠিতে জামায়াতের আমির লিখেছেন, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান তার দক্ষতায় কূটনৈতিক কাজে পারদর্শী। তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, অন্যত্র বাংলাদেশের পক্ষে দ্বিপক্ষীয় ও যৌথ সম্পর্ক এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে সক্ষম। তিনি মনে করেন, এই পদায়ন দেশের পররাষ্ট্রনীতি ও বিরোধী দলের অভিমত দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপন ও পর্যালোচনা সম্ভব। কূটনৈতিক স্থায়িত্ব ও আন্তর্জাতিক সমঝোতার জন্য এই পদায়ন গুরুত্বপূর্ণ বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
