ঢাকাঃ বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

খুলনায় মানববন্ধন: শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহ হত্যাকারী ও অর্থদাতাদের গ্রেফতারের দাবি

by স্টাফ রিপোর্টার
মার্চ ১২, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

রূপসা উপজেলা শ্রমিক দলে সাবেক আহ্বায়ক ও রূপসা‑বাগেরহাট আন্তঃজেলা সড়কপরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ হত্যাকারী ও অর্থযোগানদাতাদের দ্রুত গ্রেফতা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টায় খুলনার পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনটি সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা বসির হায়দার পল্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ শেখ, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ ও জেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক এস এম কামরুজ্জামান।

আলী আকবর রাজুর পরিচালনায় বক্তব্য রাখেন রূপসা-বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন শেখ, সাবেক ছাত্রনেতা মনজুর আরেফিন, জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক মনিরা সুলতানা, থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস গাজী, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল হাওলাদার, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তরিক ও যুগ্ম আহ্বায়ক লাভলু শেখ।

এছাড়া বিএনপি নেতা মাজারুল ইসলাম, বাবুল শেখ, জাকির হোসেন, বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, সাবেক সভাপতি হুমায়ুন শেখ, ট্রলার মাঝি শ্রমিক ইউনিয়নের আলী শিকদারও বিভিন্ন বক্তব্যে হত্যাকারী ও অর্থদাতাদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির ওপর জোর দেন। অনুষ্ঠানে নিহত মাসুম বিল্লাহর ছেলে আবিদ হুসাইনও উপস্থিত ছিলেন।

Next Post

বসরার কাছে ট্যাংকারে হামলায় ভারতীয় নাবিক নিহত

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..