ঢাকাঃ শনিবার, মার্চ ১৪, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

আসিফের বিরুদ্ধে মামলা করার চেষ্টা পরিকল্পিত রাজনৈতিক আঘাত: নাহিদ ইসলাম

by স্টাফ রিপোর্টার
মার্চ ১৪, ২০২৬
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা উদ্বেগজনক ও নিন্দনীয় এবং এটি একটি পরিকল্পিত রাজনৈতিক আঘাত। তিনি বলেন, এমন কাণ্ড জুলাই বিপ্লবের চেতনা ও তরুণ নেতৃত্বকে টার্গেট করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে নাহিদ বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে তাদের অভ্যুত্থানকালীন ভূমিকার অভিযোগ এনে মামলা করার চেষ্টা করা হয়েছে; তবে আদালত ওই মামলাটি গ্রহণ করেনি। তিনি এ ধরনের চেষ্টা গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ তথা গণতান্ত্রিক অর্জনের প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন।

নাহিদ আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন দেশের তরুণ প্রজন্মের মধ্যে সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে। তাদের ওপর হয়রানিমূলক মামলা করা বা ভয়ভীতি প্রদর্শন করে দমন করা হবে না; অতীতেও এসব অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে বলেও তিনি দাবি করেন।

জনগণ ও রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নাহিদের আহ্বান—এ ধরনের অপচেষ্টা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিন এবং পরাজিত অপশক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করুন। তিনি বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Next Post

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..