ঢাকাঃ বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

২৬ মার্চ: জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

by স্টাফ রিপোর্টার
মার্চ ২৬, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার ভোর ৬টায় স্মৃতিসৌধে পৌঁছে তারা বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রী-পরিষদের সদস্যদের নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সেখান থেকে ঢাকা ফেরার পথে সকাল সাড়ে সাতটার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলেও শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘‘কুচকাওয়াজ’’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও প্রবাসে থাকা সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে তিনি বলেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন; এ দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের কথা স্মরণ করে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা ও বোনদের এবং স্বাধীনতা সংগ্রামে নিজ নিজ ভুমিকা রাখা সকলকে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন এবং সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Next Post

বিয়ের আট মাসে প্রথম প্রতারণা ধরা পড়েছে: মৌসুমী হামিদ

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..