ঢাকাঃ শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা: ‘নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি’, বললেন জামায়াত আমির

by স্টাফ রিপোর্টার
মার্চ ২৭, ২০২৬
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা এখানে এসেছে নৈতিক দায়িত্ব পালন করতে। তিনি বলেন, এটা রাষ্ট্রের সর্বোচ্চ উৎসব—সবার মতো তাদেরও শ্রদ্ধা জানানো উচিত ছিল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে মোনাজাতে অংশ নিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের জন্য দোয়া করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, ‘‘আমরা বীর শহীদদের মর্যাদা রক্ষায় আল্লাহর দরবারে দোয়া করেছি। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জনজীবনে শান্তি-বিশ্রাম ও রহমত বর্ষিত হোক—এই প্রত্যাশা নিয়েই দোয়া করেছি।’’

ডা. শফিকুর রহমান বলেন, তারা একটি অহিংস, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি।

Next Post

২৬ মার্চ: জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..