ঢাকাঃ রবিবার, মার্চ ২৯, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

মাটির নিচের ট্যাংকিতে লুকোনো ২৩ হাজার লিটার জ্বালানি উদ্ধার, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা

by স্টাফ রিপোর্টার
মার্চ ২৮, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচে রাখা ট্যাংকি থেকে মোট ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্স নামের একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই পাম্প ও মালিকের বাড়ি তল্লাশি করা হলে মাটির নিচে দুইটি ট্যাংকি এবং দুইটি গাড়িতে জ্বালানি মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।

অভিযানে ৪,৫০০ লিটার পেট্রল ও ১৯,৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এই সময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জব্দ করা তেল সাধারণ জনগণের উদ্দেশ্যে পাম্পের মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘মালিক গত দেড় থেকে দুই মাস ধরে এসব জ্বালানি মজুদ করে রেখেছিলেন। মূল্য বৃদ্ধি হলে বিক্রির লক্ষ্যেই এটি করা হচ্ছিল। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।’

এছাড়া গত রাতে হালুয়াঘাটে পরিচালিত আরেক অভিযানে উপজেলা প্রশাসন ২৩0 লিটার জ্বালানি জব্দ করে।

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..