ঢাকাঃ বুধবার, এপ্রিল ১, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

ইরান: যুদ্ধ ইস্যুতে ঢাকার বিবৃতি সন্তোষজনক নয় — ঢাকায় ইরানি রাষ্ট্রদূত

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ১, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, তেহরান ঢাকার যুদ্ধ সংক্রান্ত বিবৃতি নিয়ে সন্তুষ্ট নয়। তিনি বুধবার সকালে ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘এ পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের এই যুদ্ধের ব্যাপারে যে সমস্ত বিবৃতি দিয়েছে, সে সম্পর্কে আমাদের কিছু কষ্টের জায়গা আছে।’ তিনি উল্লেখ করেন যে, স্পেনসহ অনেক ইউরোপীয় দেশে এবং যুক্তরাষ্ট্রেও ব্যাপক জনসমাবেশ হয়েছে এবং সেসকল দেশ ও উর্ধ্বতন কর্মকর্তারা এই যুদ্ধকে সরাসরি নিন্দা করেছেন। এমন পরিস্থিতিতে তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ অস্পষ্ট বক্তব্য না দিয়ে সুস্পষ্ট অবস্থান নেবে।

জাহনাবাদি আরও বলেন, ‘আমরা বাংলাদেশকে আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও ভাই মনে করি। এজন্য আমরা চাই আমাদের সম্পর্ক আরও সুন্দর ও মসৃণ হোক। আমরা চাই একে অপরকে সহযোগিতায় রেখে ভবিষ্যতে এগিয়ে যাই।’ তিনি সম্পর্ক উন্নয়নের গুরুত্বও পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত দাবী করেন যে, প্রকাশিত বিবৃতিগুলোতে মূলত উদ্বেগ প্রকাশ করা হয়েছে, অথচ তাদের মতে যুক্তরাষ্ট্র এখানে সরাসরি আগ্রাসীর ভূমিকা নিয়েছে এবং যে কোনো আগ্রাসন নিন্দার দাবির যোগ্য। তিনি জানান, স্পষ্টভাবে নিন্দা জানানোই তাদের প্রত্যাশা। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে বাংলাদেশের কয়েক মিলিয়ন শ্রমিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছেন এবং তাদের অনিচ্ছাকৃতভাবে অস্বস্তিতে ফেলতে চান না।

Next Post

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ফের পেছালো ১২৫ বার

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..