ঢাকাঃ শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

বরগুনায় ফ্যামিলি কার্ড প্রতারণায় সাবেক ছাত্রলীগ নেতা আটক

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ৩, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতানোর অভিযোগে রফিকুল ইসলাম সুমন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সেতু সংলগ্ন একটি বাসা থেকে টাকা সংগ্রহের সময় স্থানীয় পরিবারের সদস্যরা সুমনকে আটক করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তার হেফাজতে নেয়। যিনি পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং একই উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ইউনুছ আকনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাইকিং করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম মূল্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের কথা প্রচার করা হচ্ছিল। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে কার্ড তৈরির নামে টাকা সংগ্রহ করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। একজন স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছে। আমি অন্যের সাহায্যে জীবন চালাই। এখন আমার টাকা ফেরত চাই। আমার মতো শত শত মানুষের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে।’ এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষতিগ্রস্তরা টাকা ফেরতের দাবি নিয়ে পাথরঘাটা থানার সামনে ভিড় জমায়। তারা দ্রুত টাকা ফেরত দেওয়ার ও জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানান। পাথরঘাটা থানার ওসি এনামুল হক বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। অভিযোগ পাওয়া গেছে যে সে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিল। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Next Post

এপ্রিল মাসে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা আরও বাড়ছে

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..