ঢাকাঃ বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

অন্য কোনো দল সরকারে এলে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: চিফ হুইপ

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ৪, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

অন্য কোনো দল সরকারে এলেও বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোই একমাত্র সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘নারী স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে আইন শক্তিশালী করার প্রয়োজনীয়তা’ শীর্ষক নীতিমালা সংলাপে এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছেন, কিন্তু বাংলাদেশে তা এখনও বাড়ানো হয়নি। তিনি উল্লেখ করেন, যদি অন্য কোনো দল সরকারে আসে, তাহলে এই পরিস্থিতিতে দাম বাড়ানোর ছাড়া উপায় ছিল না।

প্রয়োজনের দ্বিগুণ জ্বালানি সরবরাহ থাকা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে জানান তিনি, ‘প্রায় দুই লক্ষ মেট্রিক টন তেল মজুত রয়েছে, আসছে আরও দুই লক্ষ টেল। তবে পত্রিকা খুললেই ৯০ শতাংশ খবর নেতিবাচক। কোনও ইতিবাচক খবর নেই।’

ধূমপান নিয়ন্ত্রণের বিষয়ে নুরুল ইসলাম বলেন, ‘একজন ধূমপান করলে ১০ জন মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। মানব সম্পদ ছাড়া আমাদের আর কোনও সম্পদ নেই, তাই মানুষকে রক্ষায় সিগারেটের ব্যবহার কমাতে হবে।

ই-সিগারেটের বিষয়েও তিনি বলেন, নেতিবাচক প্রচারণার মাধ্যমে এর বিস্তার বাড়ানো হচ্ছে। এজন্য দায়িত্বশীলদের কাছে বার্তা পৌঁছে দ্রুত কার্যকর সমাধান করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি সরকারের সময় তামাক নির্ধারিত প্রচার ও বিপণন বন্ধে অনেক বেশি কার্যকর ভূমিকা রেখেছিল। এটাই এই খাতে সরকারের সফলতা হিসেবে উল্লেখ করেন তিনি।

Next Post

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী পদত্যাগ করলেন জোনায়েদ সাকি

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..