ঢাকাঃ সোমবার, এপ্রিল ৬, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

মেধাস্বত্ব সুরক্ষিত হলে গবেষণা জাতীয় উন্নয়নে বড় অবদান রাখতে পারে: উপাচার্য

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ৬, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

খুলনা বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) হিট সাব-প্রজেক্টের আওতায় ‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস অ্যান্ড প্রটেকশন স্ট্র্যাটেজিস’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

উপাচার্য বলেন, গবেষণার প্রকৃত মূল্য তখনই নিশ্চিত হয় যখন সেটি সঠিকভাবে সংরক্ষিত ও ব্যবহারযোগ্য হয়। মেধাস্বত্ব রক্ষার মাধ্যমে গবেষণার ফল শুধুমাত্র একাডেমিক কাগজপত্রে সীমাবদ্ধ থাকে না; বরং তা জাতীয় উন্নয়ন ও শিল্পখাতে বাস্তবে প্রযোজ্য হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি গবেষকদের উদ্ভাবন সুরক্ষা বিষয়ে আরও জাগরুক হওয়ার আহ্বান জানান এবং টিটিও গঠন ও এ ধরনের কর্মশালার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এসব উদ্যোগের ফলে গবেষকরা তাদের কাজকে বাণিজ্যিক সুযোগে রূপান্তর করতে পারবে বলে আশাবাদ প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, গবেষণার প্রধান লক্ষ্য মানবকল্যাণ ও জীবনমান উন্নয়ন। কিন্তু বহু কষ্টে অর্জিত গবেষণার মালিকানা হারিয়ে গেলে সেই লক্ষ্য পূরণ বাধাগ্রস্ত হয়—তাই মেধাস্বত্ব নিশ্চিত করা অপরিহার্য। তিনি গবেষণার ফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তার আর্থিক সম্ভাবনা কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন।

ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, গবেষণায় বিনিয়োগের ফল যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়েরও একটি দায়িত্ব। পঠন-পাঠন ও গবেষণার পাশাপাশি মেধাস্বত্ব রক্ষণাবেক্ষণ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে জরুরি এবং টিটিও এই সুবিধার বাস্তব প্ল্যাটফর্ম তৈরি করেছে।

পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, উদ্ভাবনের মেধাস্বত্ব সুরক্ষা ছাড়া উদ্ভাবক হিসেবে প্রয়োজনীয় স্বীকৃতি পাওয়া সম্ভব নয়। মেধাস্বত্ব নিশ্চিত করলে সেই উদ্ভাবনগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায় এবং গবেষকরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। তাই তিনি সকল গবেষণার আউটকামগুলোকে মেধাস্বত্ব অধিকারের আওতায় আনার আহবান জানান।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রকল্পের এসপিএম ও বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন।

উদ্বোধনী পরবর্তীতে দিনব্যাপী তিনটি টেকনিক্যাল এবং তিনটি ডিসকাশন সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলো উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, পরিচালক ড. অশোক কুমার রায় ও উপ-পরিচালক (পেটেন্টস) মোঃ হাবিবুর রহমান।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্কুল ও ডিসিপ্লিনের উদ্ভাবনকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কিভাবে সুরক্ষিত করা যায় তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এতে বিভিন্ন স্কুলের ডীন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, বিভাগীয় পরিচালক, হিট প্রকল্পগুলোর এসপিএমবৃন্দ, শিল্প প্রতিনিধি, আইনজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উদ্ভাবন সুরক্ষা ও বাণিজ্যিকীকরণকে কেন্দ্র করে আয়োজন করা এ কর্মশালাকে টিটিওর গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে ব্যক্ত করে অনুষ্ঠানের শেষ প্রান্তে বলা হয়, ভবিষ্যতে এসব উদ্যোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্প ও সমাজের সঙ্গেও মেলাতে এবং জাতীয় ইনোভেশন ইকোসিস্টেম গঠনে সহায়ক হবে।

Next Post

মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..