ঢাকাঃ মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্যবিজ্ঞানের আলোকচর্যায় আলোচনা সভা

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ৭, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) খুলনা সিভিল সার্জনের দফতরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’। সভা চলাকালীন প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের দিকে এগোচ্ছে এবং বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা চিকিত্সার ক্ষেত্রে ক্রমেই আরো আধুনিক হচ্ছে। অনেক উন্নত দেশে রোবটসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে দক্ষতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদত্ত হচ্ছে, যা সম্ভব হয়েছে বিজ্ঞানের অগ্রগতির ফলে।

তিনি আরও বলেন, উন্নত দেশের মতো আমাদের দেশেও যদি দায়িত্বশীল চিকিৎসকদের মধ্যে সেবাভিত্তিক মানসিকতা গড়ে ওঠে, তখন সার্বিকভাবে সাধারণ মানুষকে প্রকৃত ও কার্যকর স্বাস্থ্যসেবা পাওয়া সম্ভব হবে। সেবার মান কাঙ্খিত পর্যায়ে উন্নীত করতে স্বাস্থ্যখাতে কর্মরত সবাইকে বিজ্ঞানমনস্ক ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে। রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করাই বেশি গুরুত্বপূর্ণ—এই বিষয়টি সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। বিজ্ঞানকে মানবহিতৈষী কাজে ব্যবহার করলে তা সমস্ত প্রাণের কল্যাণে ভূমিকা রাখতে পারে। ‘‘সুস্থ থাকলে স্বপ্ন বাঁচে, আর স্বপ্ন বাঁচলে দেশ বাঁচে’’—এ একথা তিনি গুরুত্ব দিয়ে বলেন।

সভায় খুলনা সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদ্বয় ডা. মোঃ আরিফুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি মোঃ লিটন মণ্ডল এবং মোঃ আসিফ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বস্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স ও ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজীব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এর আগে দিবসটি উপলক্ষ্যে সিভিল সার্জন দফতরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Next Post

মোজতবা খামেনি: শীর্ষ কমান্ডার হত্যা সত্ত্বেও সশস্ত্র বাহিনীকে দমানো যাবে না

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..