খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এসআইএম নাজমুর রহমান সজিব, বেসরকারি সংস্থা এ্যাডামসের প্রজেক্ট ম্যানেজার মাহবুবুর রহমান, বাপসার প্রকল্প ম্যানেজার গোলাম রসুল ও সূর্য্যরে হাসি নেটওয়ার্কের ক্লিনিক ম্যানেজার নাসরিন আক্তার। এ অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম।

