নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি সম্প্রতি বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ উপলক্ষে একটি রঙিন ও আনন্দময় ঘুড়ি উৎসবের আয়োজন করে। সোমবার বিকালে সোনাডাঙ্গা বাইপাস রোডস্থ ময়ূরী আবাসিক পার্ক প্রাঙ্গণে এই উৎসবের শুভ সূচনা করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। এ সময় তিনি অতিথিসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঘুড়ি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মোঃ ইমজামাম-উল-হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন কমিটির আহ্বায়ক ড. মোঃ রউফ বিশ্বাস, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শকীল আহমদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষাকর্মীরা।

