খুলনা জেলা স্টেডিয়ামে সোমবার সকাল সাড়ে আটটায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হুরে জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আলীমুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড় বাছাই কমিটির চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম। অনুষ্ঠানে বাছাই কমিটির সম্পাদক শাহ আসিফ হোসেন, সাবেক সদস্য মোঃ বেলাল হোসেন ও এস এম জাকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক খেলোয়াড় নির্বাচক মেহেরাব হোসেন অপি, মোঃ ইলিয়াছ সানি ও এস এম আজাদসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি এবং অংশগ্রহণকারী দলের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে গুরুত্ব দিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগিতার সূচি, নির্বাচন প্রক্রিয়া ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সংক্ষিপ্ত আলোচনাও অনুষ্ঠিত হয়, এবং খেলোয়াড়দের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।