ঢাকাঃ বুধবার, মে ৬, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

অচেতন অবস্থায় সুইমিংপুল থেকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু অভিনেত্রী নাদিয়া ফারেস

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ২১, ২০২৬
in বিনোদন, বিনোদন
Share on FacebookShare on Twitter

ইউরোপীয় সিনেমা জগতে যেন এক অন্ধকার সময় নেমে এসেছে। আলো, ক্যামেরা এবং অ্যাকশনের মাঝখান থেকে চিরবিদায় নিলেন ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস। তার চলে যাওয়ার গল্পটি বলুন যেমনই, সত্যিই যেন এক নাটকীয় ঘটনা।

গত ১৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ৫৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ইউরোপীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারিসে একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাকে কৃত্রিম কোমায় রাখেন। তবে শেষমেশ সব চেষ্টা ব্যর্থ হয়ে তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় এবং তিনি মারা যান।

ফরাসি একটি জনপ্রিয় এবং প্রভাবশালী দৈনিক পত্রিকা লে ফিগারো জানিয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তারা বলছে, প্রাথমিকভাবে কোনো অপরাধের ইঙ্গিত পাওয়া যায়নি।

নাদিয়া ফারেস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী, যিনি পরিচিতি পান ‘দ্য ক্রিমসন রিভার্স’ নামক চলচ্চিত্রের মাধ্যমে। এছাড়া তিনি ‘মার্সেই’ সিরিজেও অভিনয় করেন, যেখানে তার অভিনয় দর্শকদের মনে ছাপ ফেলেছিল।

তিনি ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্মগ্রহণ করেন। শৈশব কেটেছে ফ্রান্সের নিস শহরে। পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে পাড়ি জমিয়ে ১৯৯২ সালে চলচ্চিত্রে অভিষেক করেন।

অভিনেত্রী হিসেবে তিনি হলিউডেও কাজ করেছেন। ২০০৯ সালে প্রযোজক স্টিভ চ্যাসম্যানকে বিয়ে করে কিছু সময়ের জন্য অভিনয় থেকে বিরত থাকেন। এরপর ২০১৬ সালে আবার তিনি অভিনয়ে ফিরেন এবং ২০২২ সালে ফিরে যান ফ্রান্সে।

Next Post

পরিবারে আসে নতুন সদস্য, আবার মা হওয়ার সুখবর দিলেন দীপিকা

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..