ঢাকাঃ বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

রামপালে সরকারি খালে অবৈধ বাঁধ অপসারণ, পানি প্রবাহ স্বাভাবিক

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ২২, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

বাগেরহাটের রামপাল উপজেলায় সরকারি খাল দখলে রেখে নির্মিত একটি অবৈধ বাঁধ সকাল সাড়ে ১০টায় অপসারণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) জেলার ঝনঝনিয়া-নালিয়ার খালে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। তাঁর নির্দেশনায় খালের উপর নির্মিত বাঁধ কেটে অপসারণ করা হলে দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত থাকা পানি প্রবাহ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

অভিযানের সময় সহকারী কমিশনার জানান, খালে বেআইনিভাবে বাঁধ দেওয়ার ফলে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়ে পড়ছিল, যা কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত তফসিল মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজকের অভিযান খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কড়াকড়ি ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিযান চলাকালে স্থানীয় সুশীল সমাজ ও এলাকার বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।

Next Post

হরমুজ প্রণালীতে আইআরজিসি দুই কন্টেইনার জাহাজ জব্দ

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..