ঢাকাঃ বুধবার, মে ২৭, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

ইরান হরমুজে দুটি জাহাজ জব্দ করলো

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৩, ২০২৬
in আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

শান্তি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হরমুজের প্রণালীতে দুটি কার্গো জাহাজ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জব্দ করে নিয়েছে। এ ঘটনা স্থানীয় সময় আজ বুধবার সকালে ঘটে, যার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চেপে বসেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-শাখা এক বিবৃতিতে জানায়, আজ সকালে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ‘আইন লঙ্ঘনকারী’ দুটি জাহাজকে শনাক্ত করে আটক করা হয়। বর্তমানে এই জাহাজ দুটিকে ইরানের উপকূলের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। এগুলোর মধ্যে একটি পানামার পতাকাবাহী ‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং অন্যটি লাইবেরিয়ার পতাকাবাহী ‘এপামিনোডাস’।

মেরিটাইম ট্র্যাকিং সাইট ‘মেরিন ট্রাফিক’ জানায়, এই দুটির সর্বশেষ অবস্থান ওমান থেকে উত্তর-পূর্বে ইরানি উপকূলের কাছাকাছি ছিল।

অপরদিকে, যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটি জানায়, ওমান থেকে ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি কন্টেইনার জাহাজকে লক্ষ্য করে আইআরজিসির বোট থেকে গুলি চালানো হয়। এতে জাহাজের ব্রিজ ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তার পাশাপাশি, আট নটিক্যাল মাইল পশ্চিমে ‘ইউফোরিয়া’ নামের একটি তৃতীয় জাহাজকে গুলি করে থামিয়ে দেওয়া হয়েছে বলে ব্রিটিশ নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক জানিয়েছে।

বর্তমানে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র সংঘর্ষ চলতে থাকায় পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে যাওয়ার জাহাজগুলোকে বাধা দিচ্ছে, অন্যদিকে তেহরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ বা প্রবেশের জন্য তাদের অনুমতি নিতে হবে। উল্লেখ্য, সাধারণ সময়ে এই রুট দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়।

Next Post

রাশিয়ার বিমানবন্দরে ৪০ ইসরায়েলি আটক

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..