ঢাকাঃ বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

ট্রাম্পের দাবি: ভারত-চীন থেকে অনেকে কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৩, ২০২৬
in আন্তর্জাতিক, বিশ্ব
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি বিতর্কিত পডকাস্ট শেয়ার করেছেন, যেখানে ভারত ও চীনের নাগরিকদের নিয়ে কটূক্তি করা হয়েছে। পডকাস্টটি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও রেডিও উপস্থাপক মাইকেল স্যাভেজের ‘‘স্যাভেজ নেশন’’ শো–র। অনুষ্ঠানে স্যাভেজ ভারত এবং চীনকে ‘জাহান্নাম’ বলে অভিহিত করে এবং অভিযোগ করেছেন যে উভয় দেশের মানুষ যুক্তরাষ্ট্রে আসে কেবল নবম মাসে সন্তান জন্ম দিতে, এরপর তারা তাদের পুরো পরিবারকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে।

স্যাভেজ জন্মসূত্রে নাগরিকত্ব ধারণার তীব্র সমালোচনা করে বলেছেন, এধরনের নীতি ‘‘তাৎক্ষণিক’’ নাগরিকত্ব দিয়ে বিদেশ থেকে আসা মানুষদের সুবিধা করে দেয়। তিনি বিষয়টি আদালতের জায়গায় রেখে না দিয়ে একটি জাতীয় গণভোটেরও দাবি তুলেছেন।

পডকাস্টে স্যাভেজ আরও বলেছে, তিনি ভারতীয় ও চীনা অভিবাসীদের ‘‘ল্যাপটপধারী গ্যাংস্টার’’ হিসেবে দেখেন এবং অভিযোগ করেন তারা যুক্তরাষ্ট্রের মের্যাদা ও অর্থনৈতিক সুযোগ ক্ষুণ্ণ করেছে। তিনি দাবি করেন, এসব মানুষ ক্যালিফোর্নিয়ার হাই-টেক শিল্পে শ্বেতাঙ্গদের চাকরির সুযোগ কমিয়ে দিয়েছে।

স্যাভেজের যুক্তি ছিল, আধুনিক বিমানের যুগে গর্ভবতী নারীরা সহজেই যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিতে পারায় পুরনো সংবিধান এই বাস্তবতার মোকাবিলা করতে সক্ষম নয়। তার কথায়, ‘‘সংবিধান লেখা হয়েছিল বিমান চলাচলের আগে… এখন মানুষ নবম মাসে বিমানে করে এখানে আসে’’—ওই পরিবর্তিত বাস্তবতার কথাই তিনি তুলে ধরেছেন।

ট্রাম্প এই পডকাস্ট শেয়ার করেন এমন এক সময়ে, যখন এক দিন আগে তিনি সিএনবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ছাড়া জন্মসূত্রে নাগরিকত্ব দেয় এমন আর কোনো দেশ নেই। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ট্রাম্পের ওই বক্তব্য তথ্যগতভাবে সঠিক নয়। বাস্তবে কানাডা, মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশসহ বিশ্বের প্রায় তিন ডজনেরও বেশি দেশে জন্মসূত্রে স্বয়ংক্রিয় নাগরিকত্বের বিধান রয়েছে।

ট্রাম্পের এই শেয়ার ও স্যাভেজের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে এবং আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষত ভারত ও চীনে ব্যাপক নিন্দার আওয়াজ শোনা গেছে।

বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনী প্রেক্ষিতে ট্রাম্প পুনরায় কড়া অভিবাসনপ্রতিবদ্ধ অবস্থান নিচ্ছেন এবং এধরণের উসকানিমূলক বক্তব্য নির্বাচনী সহায়ক হিসেবে ব্যবহার করছেন।

সূত্র: এনডিটিভি

Next Post

অর্থমন্ত্রী: দেশের বৈদেশিক ঋণ ৭৮,০৬৭.২০ মিলিয়ন ডলার

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..