ঢাকাঃ শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করছে সরকার: এমপি লবি

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৪, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার একে একে বাস্তবায়ন করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বেশ কিছু প্রতিশ্রুতি কার্যকর হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাকি সব প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ হবে। বর্তমান সরকার গ্রাম ও উপজেলা পর্যায়ে উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করেছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এই বক্তব্য তিনি বৃহস্পতিবার বিকেল ৩টায় ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানেই বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ আবুল বাশার, যুগ্ম-আহবায়ক মোঃ সেলিম সরদার, আহসানুল হক লড্ডন, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, বিএনপি নেতা আলমগীর মোল্যা, জুবায়দা রহমান শুরভী ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান প্রমুখ। এ সময় প্রধান অতিথি ২৮০ জন অসহায় এবং দুস্থ ব্যক্তির মাঝে নগদ এক হাজার টাকা করে বিতরণ করেন।

Next Post

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..