ঢাকাঃ রবিবার, মে ১০, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

এনসিপি প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভা প্রার্থী ঘোষণা করেছে

by স্টাফ রিপোর্টার
মে ১০, ২০২৬
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রাথমিকভাবে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে। রোববার (১০ মে) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম এসব প্রার্থীর নাম উন্মোচন করেন।

সারজিস আলম বলেন, ‘আজ আমরা প্রাথমিকভাবে ৫০ জন উপজেলা চেয়ারম্যান ও ৫০ জন পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা করছি। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য হাজারের বেশি আবেদন এসেছিল; সেই তালিকা থেকে যাচাই-বাছাই করে এই প্রথম ধাপের নামগুলো চূড়ান্ত করা হয়েছে।’ তিনি জানান, ঈদের আগেই—এই মাসের ২০ তারিখে—দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম প্রকাশ করার আশা রাখা হয়েছে এবং নাম ঘোষণা করার কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, ‘এনসিপি দেশের বিভিন্ন অঞ্চলের যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন বা নেতৃত্ব দিচ্ছেন, এমনকি অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হলে ও তারা যদি গ্রহণযোগ্য হন—মানুষের ওপর কখনো নির্যাতন বা অবৈধ অপকর্মে জড়িত না থাকে, ফ্যাসিস্ট বা অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকে—তারা এনসিপির হয়ে প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আমরা সার্বিকভাবে যাচাই-বাছাই করে উপযুক্ত মনে হলে সুযোগ দেব।’

নিচে বিভাগভিত্তিক ঘোষিত প্রার্থীদের নাম দেওয়া হলো—

খুলনা বিভাগ:

কুষ্টিয়ার কুমারখালীর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবুল হাশেম বাদশা; ভেড়ামারার উপজেলা চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ফেরদৌস টনি; বাগেরহাটের চিতলমারীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইশতিয়াক হোসেন; ফকিরমারীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী লাবিব আহমেদ; মোংলা পৌরসভার মেয়র প্রার্থী মো. রহমত উল্লাহ; বাগেরহাট পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ মোর্শেদ আনোয়ার; যশোরের বাঘারপাড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইয়াহিয়া জিসান; নোয়াপাড়া পৌরসভায় মেয়র প্রার্থী শাহজাহান কবির; খুলনার চালনায় মেয়র প্রার্থী এস এম এ রশিদ; চুয়াডাঙ্গা সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী খায়রুল বাশার বিপ্লব; জীবননগর পৌরসভায় মেয়র প্রার্থী সোহেল পারভেজ; মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র প্রার্থী শাকিল আহমেদ; ঝিনাইদহ পৌরসভার মেয়র প্রার্থী তারেকুল ইসলাম।

রংপুর বিভাগ:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব; বোদায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিশির আসাদ; দেবীগঞ্জে পৌর মেয়র প্রার্থী মাসুদ পারভেজ; ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মর্তুজা সেলিম; দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমরান চৌধুরী নিশাত; বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এম এ তাফসির হাসান; ফুলবাড়ি পৌরসভায় মেয়র প্রার্থী শিহাব হোসেন; ঘোড়াঘাটে পৌর মেয়র পদপ্রার্থী মো. আব্দুল মান্নান; হাকিমপুরে পৌর মেয়র প্রার্থী রায়হান কবির; নীলফামারীর জলঢাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ লিয়ন; নীলফামারী সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. কামরুল ইসলাম; কুড়িগ্রাম সদরের পৌর মেয়র প্রার্থী মো. মাসুম মিয়া; লালমনিরহাটের কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ; রংপুর সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ চন্দ্র বর্মণ; গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী খাদিমুল ইসলাম।

রাজশাহী বিভাগ:

রাজশাহীর গোদাগাড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আতিকুল রহমান; চাঁপাইনবাগঞ্জের গোমস্তাপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু মাসুদ; নওগাঁর নেয়ামতপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিশাল আহমেদ; বাদলগাছীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদ মোর্শেদ আজম; ধামুরহাটে পৌর মেয়র প্রার্থী মাহফুজার রহমান চৌধুরী রুবেল; বগুড়ার শিবগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম; দুপচাঁচিয়ায় পৌরসভায় মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক; বগুড়া সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ এম জেড শাহরিয়ার; নাটোর সদর পৌরসভায় মেয়র প্রার্থী আব্দুল মান্নান; পাবনার চাটমোহর পৌরসভায় মেয়র প্রার্থী খন্দকার আক্তার হোসেন; সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোশারফ আদনান; উল্লাপাড়া পৌরসভায় মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আল-মামুন লিয়ন।

সিলেট বিভাগ:

হবিগঞ্জের আজমিরিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. কামাল আহমেদ; হবিগঞ্জ সদর পৌরসভায় মেয়র প্রার্থী মাহবুবুল বারী চৌধুরী; মৌলভীবাজারের রাজনগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী খালেদ হাসান; কুলাউড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রুকিয়ান; সিলেটের কোম্পানিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ আহমেদ; কানাইঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন ইউনূস; ওসমানীনগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজি মো. মোশাহিদ আলী; জৈন্তাপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া; গোয়াইনঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনসুরুল হাসান।

ময়মনসিংহ বিভাগ:

শেরপুর সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া; সদর পৌর মেয়র প্রার্থী নূর ইসলাম; জামালপুর সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু সাইদ মো. শামিম; নেত্রকোণার খালিয়াজুড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মুশফিকুর রহমান মিন্টু; বারহাট্টায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শফিকুল হক চৌধুরী বাবলু; নেত্রকোণা সদর পৌরসভায় মেয়র প্রার্থী সোহাগ মিয়া প্রিতম; ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম; ভালুকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম; হালুয়াঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু হেলাল; ধোবাউড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল্লাহ।

ঢাকা বিভাগ (উত্তর):

কিশোরগঞ্জ সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আহনাফ সাইদ খান; তাড়াইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইকরাম হোসেন; করিমগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী খায়রুল কবির; সাভারের উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহাবদুল্লাহ রনি; মানিকগঞ্জ সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম; দৌলতপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু আব্দুল্লাহ; টাঙ্গাইলের কালিহাতিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেহদী হাসান; টাঙ্গাইল পৌরসভায় মেয়র প্রার্থী মাসুদুর রহমান রাসেল; ভূঞাপুর পৌরসভায় মেয়র প্রার্থী হাসান ইমাম তালুকদার; শফিপুর পৌরসভায় মেয়র প্রার্থী মাওলানা আনসার আলী; নরসিংদী সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফ ইবনে সারওয়ার; গাজীপুরের কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শোয়েব মিয়া।

ঢাকা বিভাগ (দক্ষিণ):

নারায়ণগঞ্জের সেনারগাঁওয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী তুহিন মাহবুব; মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলী নেওয়াজ।

ফরিদপুর বিভাগ:

ফরিদপুরের নগরকান্দায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম সবুজ; নগরকান্দা পৌরসভার মেয়র প্রার্থী নাজমুল হুদা; ফরিদপুর পৌরসভায় মেয়র প্রার্থী সাইদ খান; মাদারীপুর পৌরসভার মেয়র প্রার্থী মো. হাসিবুল্লাহ; গোপালগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ফেরদৌম আমেনা।

এনসিপি কর্মকর্তারা বলছেন, প্রার্থীদের নাম ঘোষণার ক্ষেত্রে দল সংগঠনের শক্তি, স্থানীয় গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতামূলক ক্যারেক্টার বিবেচনা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী ধাপে আরও প্রার্থী ঘোষণা করা হবে।

Next Post

মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..