ঢাকাঃ মঙ্গলবার, জুন ৯, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

স্ত্রীর অভিযোগ: খুলনায় ব্যবসায়ী কালী শংকর সাহা অরবিন্দুকে অপহরণ ও গুমের চেষ্টা

by স্টাফ রিপোর্টার
মে ১২, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

খুলনায় ব্যবসায়ী কালী শংকর সাহা অরবিন্দুকে অপহরণ করে গুমের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার দ্বিতীয় স্ত্রী অনামিকা দাস (পপি)। তিনি সোমবার খুলনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

অনামিকা দাস লিখিত বক্তব্যে বলেন, তিনি দীর্ঘ ১৪ বছর ধরে সন্তান নিয়ে পরিত্যক্তাবস্থায় খুলনায় বসবাস করেছেন। এ সময় কালী শংকর সাহা অরবিন্দু তাকে বিয়ে করার প্রস্তাব দেন এবং হিন্দু বিবাহ আইন অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয় ৮ এপ্রিল ২০২৬ সালে।

তবে অনামিকা অভিযোগ করেন, কালী শংকর সাহার প্রথম পক্ষের ছেলে ডাঃ হিমেল সাহা ও পুত্রবধূ তন্নী দেবনাথ তাদের বিয়ে মেনে নেননি। বিয়ের পর থেকেই তিনি মানসিক নির্যাতন, হুমকি এবং অপমান ভোগ করেছেন। এমনকি বাড়িতে প্রবেশ করতেও তাকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অনামিকা বলেন, গত ১৬ এপ্রিল স্বামীকে কৌশলে আটকে রেখে তার মোবাইল ফোন নিয়ে নেয়া হয়। পরে জানতে পারেন তাকে খুলনা থেকে জোরপূর্বক ঢাকা নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি একটি মামলা করেছেন; মামলা নং (সিআর) ৯৪১/২৬। আদালত সার্চ ওয়ারেন্ট জারি করলেও এখন পর্যন্ত তার স্বামীকে উদ্ধারের কোনো সাফল্য হয়নি বলে তিনি জানান।

অনামিকা আরও অভিযোগ করেন, স্বামীকে অসুস্থ দেখিয়ে ঢাকা আটকে রাখা হয়েছে এবং জোরপূর্বক তার কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনাও চলছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে স্বামীর ছেলে ও পুত্রবধূর ওপর থেকে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসা হয়েছে; বিষয়টি আড়াল করতে এবং দায় এড়াতে তাঁদের বিরুদ্ধে এ ধরনের গুমের চেষ্টা করা হচ্ছে বলে তিনি মনে করেন।

সংবাদ সম্মেলনে অনামিকা দাস প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন জানিয়ে দ্রুত কালী শংকর সাহা অরবিন্দুকে উদ্ধার, তার নিরাপত্তা নিশ্চিত এবং তাকে বিদেশে নেওয়া ঠেকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

Next Post

ইরানের ১৪-দফা প্রস্তাব ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই: গালিবাফ

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..