ঢাকাঃ মঙ্গলবার, জুন ৯, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

ঈদকে সামনে রেখে জাল টাকা ছাপাতে গিয়ে ডিবি গ্রেপ্তার ৩

by স্টাফ রিপোর্টার
মে ১৪, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকা ছাপানোর সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। অভিযানে বিপুল পরিমাণ জাল নোট ও প্রিন্টিং সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (১৩ মে) উত্তরা বিভাগের পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার তিন জনকে হাতেনাতে ধরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. মজিবুর রহমান, মো. দুলাল মৃধা ও মো. মামুন। শফিকুল ইসলাম জানান, রাজধানীর উত্তরাপূর্ব থানার সমবায় বাজার (বিডিআর) মার্কেট এলাকায় জাল টাকা কেনাবেচার সময় মজিবুরকে আটক করা হয়। মজিবুরের কাছ থেকে চার লাখ টাকার জাল নোট এবং জাল টাকা বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে দুলাল মৃধা ও মামুনকে গ্রেপ্তার করা হয়। সেখানে আরও ৩৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। ডিবি জানায়, মোট তিনটি মেশিনে দিনরাত জাল টাকা ছাপানো হচ্ছিল।

অভিযানে একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, সোনালি রঙের ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা এক হাজার টাকার নোট, তরল গাম, কাটার এবং জলছাপ বসানোর ডাইস উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দাবি করেছে তারা বেশ দিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকাসহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আসন্ন ঈদ-উল-আজহার সময় পশুর হাট ও বাজারে জাল টাকার মাধ্যমে প্রতারণা করার পরিকল্পনাও ছিল তাদের, বলেছে ডিবি।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় উত্তরাপূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। পুলিশ জব্দকৃত সরঞ্জাম ও নোটের ফরেনসিক পরীক্ষা করে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা করছে।

Next Post

কন্নড় অভিনেতা দিলীপ রাজ আর নেই

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..