ঢাকাঃ বুধবার, জুন ১০, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

by স্টাফ রিপোর্টার
মে ২০, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম নগরীতে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় থেকে নিরাপত্তাকর্মী নরেন্দ্র ধর (৪০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের খুলশীর ওই অফিস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফরেনসিক মর্গে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, নরেন্দ্র ধর ভারতের হাই কমিশনের একজন সহকারী নিরাপত্তা কর্মকর্তা ছিল। তিনি একজন ভারতীয় নাগরিক। খুলশী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম বলেন, হাইকমিশনের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, সকালে তিনি বাথরুমে যাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। এরপরই তার মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর স্পষ্ট কারণ জানা যাবে।

চলতি তথ্য অনুযায়ী, নিহত নরেন্দ্র ধর একজন ভারতীয় নাগরিক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সূত্র বলছে, বিকেল সাড়ে ৫টার দশটার সময় তারা মরদেহের পোস্টমর্টেম সম্পন্ন করে। চিকিৎসকরা বলছেন, মরদেহটিকে ফ্রিজে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Next Post

‘জেল পাঠাতে চান? লড়াই এখনো থেমে নেই’

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..