অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ভুয়া আর্থিক প্রতিবেদন ও ফলস রিপোর্টিংয়ের মাধ্যমে দুর্বল কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা ও তদারকি ব্যবস্থার দুর্বলতার সুযোগে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার ফলে ভালো ও মৌলিক কোম্পানিগুলোও বাজারে আসার আগ্রহ হারাচ্ছে। বুধবার রাজধানীর একটি হোটেলে সফল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) আয়োজনে অনুষ্ঠিত ‘এফআরসি সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সামিটটি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘ট্রাস্টওয়ার্থি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং: হোয়াট রিয়েলি ম্যাটার্স’।

