ঢাকাঃ রবিবার, মে ২৪, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

আরাফাতেরে দিনে কাবার ঠিক উপরে সূর্য—বিশ্ব দেখবে বিরল মহাজাগতিক দৃশ্য

by স্টাফ রিপোর্টার
মে ২৪, ২০২৬
in আন্তর্জাতিক, বিশ্ব
Share on FacebookShare on Twitter

চলতি বছরের আরাফাতের দিনে পৃথিবী একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হবে — দুপুরের সময় পবিত্র কাবা শরীফের ঠিক উপরে অবস্থান করবে সূর্য। এই মুহূর্তে মক্কায় কাবার আশপাশে ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে। গালফ নিউজের রোববার (২৪ মে) করা প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন ঘটনাটি আগামী ২৭ মে দুপুরে ঘটবে। ভৌগোলিক কারণে সাধারণত বছরে দুবার সূর্য কাবার ওপর সরাসরি অবস্থান করে; মক্কার উত্তর অক্ষাংশ প্রায় ২১.৪ ডিগ্রী হওয়ায় সূর্যের কৌণিক অবস্থান নির্দিষ্ট সময়ে মককার অক্ষাংশের সঙ্গে মিলে গেলে এ ধরনের দৃশ্য দেখা যায়। আরাফাতের দিনের সঙ্গে এ মিল হওয়ায় বছরের এই মুহূর্তটি বিশেষ করে তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, এমন বিরল সমাপতন প্রতি আনুমানিক ৩৩ বছর পরপর ঘটে — হিজরি চান্দ্র ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান সৌর ক্যালেন্ডারের তফাৎ ও তাদের আলাদা চক্রের কারণে এ সময় ব্যবধান তৈরি হয়। সর্বশেষ পৃথিবীব্যাপী এ ধরনের মিল দেখা গিয়েছিল ১৯৯৩ সালে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র এবারে যে ঘটনাটি ঘটতে যাচ্ছে তা প্রাকৃতিক ও জ্যোতির্বৈজ্ঞানিক পুনরাবৃত্তি বলেও জোর দিয়ে জানিয়েছে। কেন্দ্রের সরকারি মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, এ ঘটনার ফলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়বে—এমন দাবি ভিত্তিহীন। তাপমাত্রা কেবল সূর্যের অবস্থার ওপর নির্ভর করে না; আর্দ্রতা, মেঘ, বায়ুপ্রবাহ ও অন্যান্য জলবায়ুগত উপাদানও তা প্রভাবিত করে।

তিনি আরও বলেন, আবহাওয়ার তথ্য ও তাপমাত্রার ওপর নির্ভুল রিপোর্ট নিশ্চিত করতে কেন্দ্রটি পর্যবেক্ষণ কেন্দ্র, আধুনিক প্রযুক্তি ও সংখ্যাসূচক পূর্বাভাস মডেলসমূহ ব্যবহার করে। তিনি গুজব ও অসত্য প্রচারের বদলে সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বানও জানিয়েছেন।

এমন বিরল দৃশ্য তাবলীগী, তীর্থযাত্রী ও জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা হবে। তবে বিজ্ঞানের বিচারে এ কেবল একটি নিয়মিত মহাজাগতিক সমাপতন, যা পর্যবেক্ষণ করে ঐতিহ্য ও বিজ্ঞান—দুটি দিকেই কৌতূহল জাগানো সম্ভব।

Next Post

টানা তিন দফা কমানোর পর পুনরায় বাড়ল স্বর্ণের দাম

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..