ঢাকাঃ শুক্রবার, মে ২৯, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা রায়হান উদ্দিন সুমনের মৃত্যু

by স্টাফ রিপোর্টার
মে ২৯, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন বিএনপি নেতা রায়হান উদ্দিন সুমন সরদার (৪২)। শুক্রবার (২৯ মে) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া-সিংবাড়ি গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রায়হান উদ্দিন সুমন সরদার ওই গ্রামের মৃত আবুল কালাম সরদারের ছেলে। তিনি ধানসাগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত জেনারেল গ্রামীণ হাসপাতালের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরের খাওয়া-দাওয়া সেরে বাড়িতেই ছিলেন সুমন। এ সময় তার স্ত্রী ও সন্তানরা বাড়ির বাইরে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে স্ত্রী ঘরে ঢুকে স্বামীকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। আশপাশের লোকজনকে খবর দিয়ে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে পৌঁছার আগেই তাকে মৃত ঘোষণা করা হয়। কি কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন—এ বিষয়টি এখনও স্পষ্ট নয়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা জানান, বিকেল সোয়া ৪টার দিকে রোগীর স্বজনরা তাকে হাসপাতালে আনলে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। শরণখোলা থানার ওসি মো. শমিনুল হকও ঘটনার খবর নিশ্চিত করে বলেন, এ ঘটনায় খোঁজখবর ও তদন্ত কার্যক্রম চলছে।

নিহতের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মোল্লা ইসহাক আলী, জেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন। পরিবার ও দলের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

Next Post

নাকুরুতে মেয়েদের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৬, আহত ৭৯

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..