ঢাকাঃ শনিবার, জুন ১৩, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

বাংলালিংকের ‘টফি’ পেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচারের স্বত্ব

by স্টাফ রিপোর্টার
জুন ৩, ২০২৬
in খেলা, খেলাধুলা
Share on FacebookShare on Twitter

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর—বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচারের স্বত্ব পেয়েছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে, যে কোনো স্থান থেকে এবং বিভিন্ন ডিভাইসে—মোবাইল, ট্যাবলেট, কম্পিউটার বা স্মার্টটিভিতে।

বুধবার (৩ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। তিনি জানান, বিশ্বকাপের মতো বৃহৎ ক্রীড়া মঞ্চকে সহজলভ্য করে তুলতে এবং দর্শকদের জন্য উন্নত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা এই স্বত্ব অর্জন করেছে। বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির উন্নত স্ট্রিমিং প্রযুক্তি ধারাবাহিক ও উচ্চমানের সম্প্রচার নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

২০২৬ ফিফা বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। ইতিহাসে প্রথমবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সম্মিলিতভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে। এবারের বিশ্বকাপ নতুন ফরম্যাটে রেকর্ড ৪৮টি দল নিয়ে খেলা হবে, যা টুর্নামেন্টকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করবে।

টেলিভিশন লাইসেন্সের বিষয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক মার্কেটিং সংস্থাগুলো বাংলাদেশে স্যাটেলাইট ও ডিজিটাল সম্প্রচারের স্বত্বের জন্য প্রাথমিকভাবে মূল্য নির্ধারণ করেছিল প্রায় ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫১ কোটি টাকা)। কর, ভ্যাট ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করলে মোট খরচ প্রায় ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে—এমনটাই জানা গেছে। এই বিশাল ব্যয়ই প্রধানত কারণ যে কারণে একা কোনো রাষ্ট্রীয় টেলিভিশন (বিটিভি) বা বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সব একা হয়ে সম্প্রচার স্বত্ব নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেনি।

তবে দেশের দর্শকদের স্বার্থ বিবেচনায় টেলিভিশনে সম্প্রচারের সম্ভাবনা এখনও খোলা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি শীর্ষস্থানীয় বেসরকারি চ্যানেল যৌথভাবে একটি কনসোর্টিয়াম গঠনের বিষয়ে আলোচনা শুরু করেছে এবং তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে স্বত্ব কেনার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আলোচনা সফল হলে টেলিভিশিতেও বিশ্বকাপ দেখার সুযোগ সম্পর্কে শিগগিরই ইতিবাচক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলালিংকের টফি প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ডিজিটাল দর্শকদের কাছে বিশ্বকাপের সব উত্তেজনা পৌঁছে দেওয়ার আশা করা হচ্ছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিনগুলোতে আরও বিস্তারিত তথ্য—যেমন সাবস্ক্রিপশন প্যাকেজ, লাইভ-কভারেজ সূচি এবং ডিভাইস-সমর্থন—প্রকাশ করা হবে বলে বাংলালিংক সূত্রে জানানো হয়েছে।

Next Post

খানজাহান আলী মাজারের পুকুরের মানুষ-খেকো কুমির খুলনার পুনর্বাসন কেন্দ্রে

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..