ঢাকাঃ মঙ্গলবার, জুন ৯, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশন থেকে অপহৃত তিন শিশু ঢাকায় উদ্ধার, দুইজন গ্রেফতার

by স্টাফ রিপোর্টার
জুন ৮, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন থেকে নিখোঁজ হওয়া তিন শিশুকে ঢাকায় উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। একই ঘটনায় শিশু পাচারের অভিযোগে দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

উদ্ধার হওয়া শিশুরা হলেন— মিরপুর উপজেলার উত্তর কাটদহ এলাকার সুমনের ছেলে সিফাত (১০), একই এলাকার বেলাল হোসেনের ছেলে মোমিন (৯) এবং হাসেমের ছেলে রাজ (১০)। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকাল ৮টা ৫৫ মিনিট থেকে ১১টার মধ্যে পোড়াদহ রেলওয়ে জংশন থেকে কৌশলে সিফাত ও মোমিনকে অপহরণ করা হয়।

অপহরণ হওয়ার প্রায় এক মাস পর ভুক্তভোগী সিফাতের মা শেফালী আক্তার ৬ জুন রাতে থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। অভিযান চালিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোপালপুর এলাকার ফতে আক্তার (২১) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে শাহানাজ বেগম (৪০) নামের আরেক অভিযুক্তকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রত্যেকেই দুই শিশুকে অপহরণ করার কথা স্বীকার করেছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী প্রথমে মহানন্দা লোকাল ট্রেনে করে শিশু দু’জনকে যশোরে নিয়ে গিয়ে ২০ হাজার টাকায় বিক্রি করা হয়। এরপর বাচ্চাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার রাতে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে জানা যায় একটি সংগঠন ভিক্ষাবৃত্তি করা অবস্থায় তিনজন শিশুকে উদ্ধার করে। শিশুরা তাদের ঠিকানা বলতে না পারায় সংগঠনটি তাদের শেল্টার হোমে রাখে এবং পরে পোড়াদহ রেলওয়ে থানাকে খবর দেয়। পুলিশের অভিযান শেষে তিনজন শিশুকে সেখান থেকে উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির খান বলেন, তিন শিশু উদ্ধার করা হয়েছে এবং মামলা সম্পর্কিত অন্যান্য সদস্যদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তদন্ত চালিয়ে শিশু পাচার চক্রের বাকিরাকে ধরতে পুলিশ তৎপরতা অব্যাহত রাখছে।

Next Post

ট্রাম্পের দাবি: ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..