ঢাকাঃ বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

ক্রীড়া হবে কর্মসংস্থানমুখী: ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ

by স্টাফ রিপোর্টার
জুন ১১, ২০২৬
in খেলা, খেলাধুলা
Share on FacebookShare on Twitter

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্রীড়া খাতকে কেবল বিনোদনের আগ্রহ হিসেবে নয়, বরং ক্রিয়েটিভ অর্থনীতির অঙ্গ হিসেবে গড়ে তোলা হবে — যেখানে আয় ও কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি জানান, এই লক্ষ্যে ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার প্রয়াসে ইতোমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। স্পোর্টস ভিলেজ প্রকল্পের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০টি জেলায় প্রাথমিক নকশা প্রস্তুত করা হয়েছে এবং প্রোগ্রাম বিস্তারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর ঘোষণার পর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিও চালু করা হয়েছে—যার মাধ্যমে ১২-১৪ বছর বয়সী প্রতিভাবান কিশোর-কিশোরীদের বৃত্তি প্রদান করা হবে। এই কর্মসূচিতে মোট আটটি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট। এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ১ লাখ ৬৮ হাজার ৬২২ জন খেলোয়াড় নিবন্ধন করেছে, যার মধ্যে ১ লাখ ২১ হাজার ৪৯২ জন কিশোর এবং ৪৭ হাজার ১৩০ জন কিশোরী রয়েছেন। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য চলতি অর্থবছরে ২০০ কোটি টাকার বাজেট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে স্কুল-কলেজ পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করা হবে। এর মাধ্যমে ক্রীড়াকে ছেলেমেয়েদের শখ থেকে পেশা ও আয়সংক্রান্ত সক্ষমতা গড়ে তোলার একটি কার্যকর উপায় হিসেবে উন্নীত করা হবে।

Next Post

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ, বন-জলদস্যু আতঙ্কে উদ্বিগ্ন জেলে-মহাজন

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..