ঢাকাঃ বুধবার, জুন ১৭, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

৫৭,৬৯৯ বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন; হজকালীন ও পরে মৃত্যু ৫২

by স্টাফ রিপোর্টার
জুন ১৭, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

পবিত্র হজ পালনের পর সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৭,৬৯৯ জন বাংলাদেশি হাজি। একই সময়ে হজ পালনকালে এবং ফিরোজ সময়ে মোট ৫২ জন বাংলাদেশি মারা গেছেন; তাঁদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী।

বুধবার (১৭ জুন) হজ পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, দেশে হাজি ফিরিয়ে আনার জন্য এখন পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭০টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৪,৫৭২ জন। সৌদি এয়ারলাইনসের ৫১টি ফ্লাইটে ফিরেছেন ২০,০৩১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮,৩৮০ জন হাজি দেশে পৌঁছেছেন। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ফেরত এসেছেন ৪,৭১৬ জন।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৫,৪১০টি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮,১১৩টি সেবা দেওয়া হয়েছে, যা হজযাত্রীদের তাত্ক্ষণিক সহায়তা ও তথ্যপ্রদানে ব্যবহৃত হয়েছে।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। হজযাত্রীদের ফিরিয়ে আনার কর্মসূচি অনুযায়ী ফিরতি ফ্লাইটগুলো ৩০ জুন পর্যন্ত চলবে।

Next Post

কলকাতায় মোশাররফ করিম ও স্ত্রীকে হেনস্তার অভিযোগ, এনসিপি প্রতিবাদ

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..