ঢাকাঃ মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

দুই দফা কমার পর স্বর্ণের দামে বড় লাফ, প্রতি ভরিতে ৪৪৩২ টাকা বেড়েছে

by স্টাফ রিপোর্টার
জুন ২৩, ২০২৬
in অর্থনীতি, অর্থনীতি
Share on FacebookShare on Twitter

টানা দুই দফা কমানোর পর দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৪৪৩২ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের ভ্যাটসহ নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এই দাম সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

বাজুস সোমবার সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মুল্য অনুযায়ী ভ্যাটসহ প্রতি ভরি দামগুলো হল: ২২ ক্যারেট — ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা; ২১ ক্যারেট — ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা; ১৮ ক্যারেট — ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা; এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ — ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

বাজুস নির্দেশ দিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি (ওয়ার্কম্যানশিপ) প্রযোজ্য হবে। যেহেতু বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রাখা হয়েছে, গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট ধার্য করা যাবে না। এছাড়া নির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ রেখে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মাবলী বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাট সংক্রান্ত বিষয়টি নিয়ে খুব শিগগিরই নতুন সিদ্ধান্ত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে গত ২০ জুন সকালে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করে প্রতিভর ২,২১৬ টাকা করে কমিয়েছিল। সেই সময় ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা। সেই পরিবর্তনও সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৭৯ বার সমন্বয় করা হয়েছে — যার মধ্যে ৪০ বার দাম বাড়ানো হয়েছে, ৩৮ বার দাম কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; সেই সময় ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।

অপরদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে রুপার অলঙ্কারের বিক্রি হচ্ছে: ২২ ক্যারেটের এক ভরি — ৫ হাজার ২৪৯ টাকা; ২১ ক্যারেটের এক ভরি — ৫ হাজার ১৬ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি — ৪ হাজার ২৫৭ টাকা; এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম — ৩ হাজার ২০৮ টাকা।

Next Post

জনগণ একজোট, ফ্যাসিবাদের উত্থান আর সম্ভব নয়: রিজভী

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..