ঢাকাঃ বুধবার, জুন ২৪, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ ৪ জনের জামিন অনুমোদন

by স্টাফ রিপোর্টার
জুন ২৪, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং আফতাব অটোমোবাইলসের পরিচালক সাজেদুর রহমান শুভ্রসহ চারজনকে আদালত জামিন দিয়েছেন। বুধবার (২৪ জুন) তারা জামিনের অনুমতি পান। এর আগে, একটি শ্রম আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বুধবার ভোরে বনানী থেকে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ ওই বাসাটি ঘেরাও করে রাখে, যাতে বনানী থানার পুলিশ সহযোগিতা করে। ডিএমপির বনানী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ‘তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ রাতে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে এসেছিল। তিনি বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ অন্যদিকে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আফরোজা খানম বলেন, ‘নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এখনও তাকে থানায় আনা হয়নি।’ পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে তেজগাঁও আদালতে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা হয়; মামলার নম্বর ১৫৯। এই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, এই মামলা শ্রমিককদের বকেয়া মূলধন ও শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয় নিয়ে করা হয়েছিল।

Next Post

তৃষার প্রেমময় পোস্টে উড়ে গেল বিজয়-তৃষার ভাঙন গুঞ্জন

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..