ঢাকাঃ রবিবার, জুন ২৮, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

খুলনায় মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

by স্টাফ রিপোর্টার
জুন ২৭, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, খুলনায় মাদকের বিস্তার একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের কারণে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে; বিশেষ করে শহর এলাকায় খুন, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজী ও নানা ধরনের অপরাধের সঙ্গে মাদকের সরাসরি যোগ রয়েছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীই নয়—পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন হবে, তিনি বলেন।

শনিবার বিকেলে খুলনা নিউ মার্কেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ গেটে মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে একটি পূর্বসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আমীর মাহফুজুর রহমান।

সমাবেশে মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারী সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি হামিদুল ইসলাম খান পরিচালনা করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা ও উপস্থিত ছিলেন জামায়াতের অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, প্রচার সেক্রেটারি মোঃ আব্দুল গফুর, সোনাডাঙ্গা থানা আমীর জিএম শহীদুল ইসলাম, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন ও মুশাররফ আনসারী, ইসলামি ছাত্রশিবিরের মহানগরী সেক্রেটারি ইসরাফিল হোসেন, খুলনা সদর থানা সেক্রেটারি আব্দুস সালাম, যুব বিভাগের হরিণটানা থানা সভাপতি রফিকুল ইসলাম, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট আওসাফুর রহমান, সাবেক যুগ্ম-সম্পাদক এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরী, বেলাল জামান, হেলাল উদ্দিন, হায়দার আলী নিরু প্রমুখ।

একমাত্র বক্তব্যে নয়, অংশগ্রহণকারীরা মাদকবিরোধী নানা স্লোগান প্রদান করে এবং সমাজ থেকে মাদক নির্মূলের জন্য জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। সভা থেকে বের হয়ে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু করা হয়, যা খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্ত্বরেই শেষ হয়। র‍্যালি ও সমাবেশে মহানগরী জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পেশাজীবী, যুবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Next Post

ইউরোপে তীব্র দাবদাহ, স্পেনে অন্তত ৩২৭ জনের মৃত্যু

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..