প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা। এ বৈঠকটি অনুষ্ঠিত হয় সোমবার (২৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং, এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস।
প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, এই বৈঠকে মূল আলোচনাগুলোর মধ্যে ছিল ডিজিটাল সেবা আরো সহজলভ্য করার উপায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সরবরাহের পরিকল্পনা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন, যাতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজে স্মার্টফোন ব্যবহার করতে পারে। একই সঙ্গে তিনি ইন্টারনেটের মূল্য কমানোর বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য অনুরোধ করেন।

