ঢাকাঃ মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশী আলম মণ্ডলকে মৃত্যুদণ্ড

by স্টাফ রিপোর্টার
জুলাই ১৩, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

জয়পুরহাটে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী আলম মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় দেন জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান। রায় সোমবার বিকেল সাড়ে তিনটায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আলম মণ্ডল (৫৫) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মৃত কফিল উদ্দিন মণ্ডলের ছেলে। মামলার বিবরণে বলা হয়েছে, ভুক্তভোগী ওই শিশুটি বয়সে ১৩ বছর ও স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে নিজের ঘরে কাপড় বদলানোর সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মণ্ডল ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে; তাদের উপস্থিতি টের পেয়ে আলম মণ্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানালে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দুই দিন পর, ২০২৩ সালের ১১ অক্টোবর ভুক্তভোগীর বাবা আক্কেলপুর থানায় মামলা করেন।

পুলিশ দায়েরকৃত মামলার পর তদন্ত শেষে আলম মণ্ডলকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি, সাক্ষ্য গ্রহণ ও আইনি প্রক্রিয়ার শেষে আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাকে কঠোর নিরাপত্তার মধ্যে জেলহাজতে পাঠানো হয়।

Next Post

দুই সন্তানের সামনে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করলেন ছায়েদুল: র‌্যাব

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..