ঢাকাঃ সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

বাণিজ্যমন্ত্রীর আহ্বান: এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানো হোক

by স্টাফ রিপোর্টার
জুলাই ১৮, ২০২৬
in অর্থনীতি, অর্থনীতি
Share on FacebookShare on Twitter

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আন্তর্জাতিক সম্প্রদায়ের ত্রাণমূলক ও কার্যকর সহযোগিতার ওপর জোর দিয়ে এলডিসি (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান জানান।

শনিবার (১৮ জুলাই) মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত বৈঠকে তিনি ইকোসকের (ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল) সভাপতি এবং সহ-সভাপতির কাছে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন। বৈঠকে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং অন্যান্য বাহ্যিক প্রতিকূলতা জানানো প্রস্তুতি পর্যায়ের সময় পুরো সুযোগ-সুবিধা কাজে লাগাতে বাধা দিয়েছে। এই কারণেই সরকার প্রস্তুতিকাল বাড়িয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেছে।

তিনি আরো স্পষ্ট করে বলেন, এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ; প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধটি উত্তরণ বিলম্বিত করার উদ্দেশ্য নয়। বরং অতিরিক্ত সময় নেওয়া হলে উত্তরণ আরও মসৃণ, টেকসই ও স্থিতিশীলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

মুক্তাদির বলেন, এই অতিরিক্ত সময় কাঠামোগত সংস্কার গঠনমূলকভাবে সম্পন্ন করা, সুশাসন জোরদার করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা, আর্থিক খাতকে শক্তিশালী করা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা, অবকাঠামো উন্নয়ন করা এবং একটি সুসংহত উত্তরণ কৌশল কার্যকরভাবে বাস্তবায়নের সুযোগ করে দেবে।

প্রতিনিধিদলের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (LEAAB) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন।

ইকোসকের সভাপতি ও সহ-সভাপতি বৈশ্বিক স্তরে উন্নয়নশীল দেশগুলোকে ঘিরে থাকা চ্যালেঞ্জগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এবং বাংলাদেশের এলডিসি থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Next Post

হেফাজতের মধ্যস্থতায় কওমি ধারার সাত ইসলামী দলের ঐক্যের পথে

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..