মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা কমে আসায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আগের চেয়ে কমে গেছে। তবে দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, যেখানে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শুক্রবার প্রকাশিত এই আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বেশ কিছু স্থানে এবং ঢাকা ও রাজশাহীর কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে লّীপুরের রামগতিতে, যেখানে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১০ মিলিমিটার। তবে, শুক্রবার সকাল পর্যন্ত শেষ ছয় ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাতের ঘটনা ঘটেনি।
ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনভর আকাশ আংশিক থেকে ঘন মেঘঘন থাকতেপারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি, কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাসও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৬টার সময়, ঢাকার তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
সংস্থাটি আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, মধ্যপ্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্র, ওডিশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় থাকলেও, উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

