ঢাকাঃ শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত

by স্টাফ রিপোর্টার
আগস্ট ২৪, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

কিশোরগঞ্জের ভৈরব শহরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. আল আমিন সৈকত (৪০) নামে এক সাবেক কাউন্সিলর নিহত হয়েছেন। তিনি ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ও ভৈরব পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ছিলেন। রবিবার (২৩ আগস্ট) গভীর রাতে শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ জখমের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনেরা জানান, রাতে গোপাল জিউর মন্দিরের সামনে অবস্থান করছিলেন সৈকত। হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকায় তিনি গুরুতর আহত হন। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান বলেন, ‘টিনপট্টি এলাকার গলির মধ্যে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর আল আমিন সৈকত মারা গেছেন। পুলিশের পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। কী কারণে ও কারা এই হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Next Post

নুসরাত হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন, ১০ জনের খালাস

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..