ঢাকাঃ শনিবার, মার্চ ২১, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

ফখরুলের ৪ মামলার অভিযোগ গঠন ফের পিছিয়েছে

by স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৩, ২০১৬
in রাজনীতি
Share on FacebookShare on Twitter
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা চারটি মামলার অভিযোগ গঠন আবারও পিছিয়েছে।
এই মামলাগুলোর দুটি পল্টন ও শাহজাহানপুর থানার, অভিযোগ নাশকতার। মতিঝিল থানার মামলাটি বিস্ফোরক আইনের। মানহানির মামলাটি আদালতে দায়ের করা।

ফখরুলের সময়ের আবেদনে অভিযোগ গঠনের তারিখ পেছানো হয়েছে বলে তার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি জানান, এসব মামলায় বিএনপি নেতা জামিনে রয়েছেন।

চারটি মামলার মধ্যে তিনটিতে আগামী ৯, ১৫ ও ৩০ মার্চ অভিযোগ গঠনের নতুন দিন ঠিক করেছেন। অন্য মামলার নতুন তারিখ জানা যায়নি।

মতিঝিল থানায় বিস্ফোরক আইনের মামলাটিতে সপ্তমবারের মতো অভিযোগ গঠন পেছাল।

২০১২ সালের ৯ ডিসেম্বর ডিআইটি সড়কের হাবিবুল্লাহ ম্যানসনের সামনের রাস্তায় হাতবোমা বিস্ফোরণের এই মামলায় পরের বছরের ১৪ ডিসেম্বর ফখরুলসহ বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

শাহজাহানপুরের নাশকতার মামলায় ফখরুল ও মওদুদ আহমদসহ ২৩ নেতাকর্মী আসামি।

পেশকার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে ৩০ বার অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে।

পল্টন থানার নাশকতার মামলাটিতে ফখরুলসহ ৭৪ জন আসামি। এ মামলায় ছয় বার অভিযোগ গঠন পিছিয়েছে।

ফখরুলের আইনজীবী মেজবাহ বলেন, “বিভিন্ন কারণে মামলাগুলোর অভিযোগ গঠনের দিন পেছাচ্ছে।”

Next Post

জমি দখল চাঁদাবাজি সবই চলে মন্ত্রীর নামে

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..