ঢাকাঃ বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

কয়লাঘাট মন্দিরে নববস্ত্র বিতরণে এড. মনা

by স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৯, ২০২৫
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

খুলনা মহানগর বিএনপি সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ধর্মের নামে যারা ব্যবসা করে সমাজকে বিভাজনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর সময় এসেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন, শোষণমুক্ত এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে ভাবার কোনো স্থান নেই। দেশের সমৃদ্ধির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রোববার কয়লাঘাট পূজা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম মনা আরও বলেন, বিএনপি তারেক রহমানের নির্দেশনায় সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করে আসছে। তিনি উল্লেখ করেন, এই দেশের আমি এবং আপনারা—সবার জন্ম, সবাই সমান। বাংলাদেশের সকল নাগরিকের জন্য রয়েছে শান্তিপূর্ণ জীবনযাপন, উন্নত জীবন ও ব্যবসা-বাণিজ্য করার অধিকার। এখানে কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু মানা হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রেহেনা ইসা, বদরুল আনাম খাঁন, ২২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি এস.এম নুরুল আলম দীপু, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, পূজা উদযাপন ফ্রন্টের মহানগর সভাপতি ডাঃ প্রদীপ দেবনাথ, কয়লাঘাট কালীবাড়ি মন্দিরের সভাপতি অভিজিৎ দাস লবি ও সাধারণ সম্পাদক দীপক কুমার দত্তসহ স্থানীয় বিএনপি ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ। পরে, দুস্থ ও দুঃস্থদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়।

Next Post

শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনবে এই উৎসব: মঞ্জু

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..