ঢাকাঃ মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

by স্টাফ রিপোর্টার
নভেম্বর ১২, ২০২৫
in আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

২০২৬ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা। এই তথ্য জানিয়েছে গালফ নিউজ। যদিও ইসলামি বিধান অনুযায়ী রমজান মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রকৃত তারিখ নির্ধারিত হয়, তারপরও প্রাথমিক হিসাব অনুযায়ী এই বছর রোজা শুরু ও ঈদের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) হিজরি-টু- গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাসের শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি, যেখানে প্রথম রোজা হতে পারে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। পৃথক ক্যালেন্ডার সূচক বলছে, রমজান শেষ হবে ১৮ মার্চ (বুধবার), এরপর ২০ মার্চ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতে উদযাপন করা হতে পারে ঈদুল ফিতর।

আরেকটি গুরুত্বপূর্ণ রাত হল শবে কদর বা লাইলাতুল কদর, যা রমজানের শেষ দশকের মধ্যে পালিত হয়। পন্ডিতদের মতে, ২০২৬ সালে এই রাতটি পড়তে পারে ১৭ মার্চ (মঙ্গলবার)। মুসলমানরা এই রাতে নৈশপ্রার্থনা, কোরআন তিলাওয়াত ও দোয়া-মোনাজাত করেন, কারণ এ রাতেই প্রাচীন কোরআন অবতীর্ণ হয়েছিল বলে বিশ্বাস।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হিজরি মাসের দৈর্ঘ্য কখনো ২৯ দিন আবার কখনো ৩০ দিন হয়। ফলে, রোজা ও ঈদের প্রকৃত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। এই জন্য আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে, যা চাঁদ দেখা সাপেক্ষ।

সূত্র: গালফ নিউজ।

Next Post

ছত্তিশগড়ে ভয়াবহ সংঘর্ষে ছয় মাওবাদী নিহত

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..